Wednesday, June 24, 2026

আবার বিস্ফোরণ দিল্লিতে! ফোনকলে নাকাল দিল্লি পুলিশ, দমকল

Date:

Share post:

লাল কেল্লা বিস্ফোরণের পরে গোটা রাজধানী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। তার মধ্যে বৃহস্পতিবার ফের বিস্ফোরণের (blast) খবরে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। ফোন কলে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছোটে দিল্লি পুলিশ (Delhi police)। পৌঁছায় দমকলের (fire brigade) তিনটি ইঞ্জিন। যদিও পরে জানা যায় বাসের টায়ার (tyre) ফাটায় আতঙ্ক ছড়িয়েছিল।

বৃহস্পতিবার সকাল ৯.১৮ লাগাদ দিল্লি পুলিশের কাছে একটি ফোন আসে, দিল্লীর মহিপালপুরের ব়্যাডিসন এলাকায় একটি বিস্ফোরণ ঘটেছে। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশের একটি দল। যদিও তল্লাশি চালিয়েও কোনও বিস্ফোরণ (blast incident) খুঁজে পাওয়া যায়নি এলাকায়।

যে কোনও পরিস্থিতিতে কোনওরকম বড় ঘটনা এড়াতে দমকলের তিনটি ইঞ্জিনও পৌঁছে গিয়েছিল। তবে বিস্ফোরণের কোনও আভাস না পেয়ে দিল্লি পুলিশ ফোন কল (phone call) যে নম্বর থেকে এসেছিল তা ধরেই অনুসন্ধান শুরু করে। জানা যায়, ফোনের কলার সেই সময় মহিপালপুর (Mahipalpur) দিয়ে গ্রুরুগ্রামের দিকে যাচ্ছিলেন। তিনি জোরালো আওয়াজ শুনে পুলিশে খবর দেন।

আরও পড়ুন: নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

তার থেকে পাওয়া সূত্র অনুযায়ী সেই জোরালো আওয়াজের উৎস অনুসন্ধান করে দিল্লি পুলিশ। শেষে দেখা যায় ধৌলাকোন-গামী একটি ডিটিসি বাসের (DTC bus) টায়ার ফেটে এই বিপত্তি হয়। এরপর দিল্লি পুলিশের (Delhi Police) তরফ থেকে জানানো হয়, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। বিস্ফোরণের (blast) মত কোনও ঘটনা ঘটেনি।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...