Saturday, June 27, 2026

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

Date:

Share post:

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, ইসলামপুরের (Islampur) রামকৃষ্ণপল্লির বাসিন্দা টিঙ্কু ওরফে তাপস নন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। টিঙ্কুর মা সন্ধ্যা নন্দী শুক্রবার সকালে ছেলের গলায় ওড়না জড়ানো দেহ দেখতে পান। সেই সময় তাঁর স্ত্রী ছিলেন না বলে অভিযোগ। টিঙ্কুকে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

নন্দী পরিবারের অভিযোগ, স্ত্রী সুতপাই তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছেন। টিঙ্কুর মায়ের অভিযোগ, “রাতে ছেলে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ ওকে ঘুমিয়ে থাকতে দেখেছি। তারপর প্রতিদিনের মতো ভাইয়ের বাড়িতে যাই। ফিরে এসে ওই সাড়ে আটটা নাগাদ দেখি ছেলে গলা ওড়না জড়ানো অবস্থা জানলা থেকে ঝুলছে।”

পরিবার সূত্রে খবর, কাকার মেয়েকে স্কুল থেকে রোজ ১০টা নাগাদ আনতে যান সুতপা। কিন্তু এদিন ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। মৃতের বাবা স্বপন নন্দী বলেন, “বউমার সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক ছিল। ছেলের মোবাইল থেকে ওই ছেলেকে টাকা পাঠাত। আজ সকালে সাড়ে পাঁচটা নাগাদও বউমাকে ঘরে দেখিছি।”

বছর খানেক আগে সুতপার সঙ্গে বিয়ে হয় টিঙ্কুর। অভিযোগ, কিছু দিন আগে এক যুবকের সঙ্গে সুতপার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে অশান্তি ছিল দম্পতির মধ্যে। আরও অভিযোগ, মাঝে মধ্যেই স্বামীকে মারধর করতেন সুতপা। প্রতিবাদ করলে খুনের হুমকি দেওয়া হত।

অভিযোগ পেয়ে মৃতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...