Saturday, June 27, 2026

বেতন কমিয়ে পুরানো দলে ফিরলেন জাদেজা, দলবদল সঞ্জুর

Date:

Share post:

 

ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই আইপিএলের(IPL) দলবদল নিয়ে চর্চা তুঙ্গে। শনিবার ছিল আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ দিন। শনিবার বিকেলে এই তালিকা প্রকাশ হবে। তার আগে কারা দল বদল করবেন সেই তালিকা প্রকাশ করল আইপিএল কমিটি। সব থেকে বড় ধামাকা অবশ্যই রবীন্দ্র জাদেজার দল বদল।

সিএসকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন জাদেজা। আইপিএলে (IPL) সিএসকে ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা। সাম কারান চেন্নাই থেকে রাজস্থানে যোগ দিলেন। সঞ্জু স্যামসন রাজস্থান ছেড়ে সিএসকেতে যোগ দিলেন।

রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর আর বনিবনা হচ্ছে না। আবার চেন্নাই দীর্ঘদিন ধরে ধোনির উত্তরসূরি খুঁজছে। তবে এতদিন চুক্তি আটকে ছিল দর কষাকষির জন্য। শেষমেশ রাজস্থানের শর্তেই সঞ্জুর জন্য রবীন্দ্র জাদেজা এবং সামকে ছাড়ল সিএসকে। জাদেজা ফিরলেন পুরনো দলে। রাজস্থানের পক্ষ থেকে একটি ভিডিও প্ৰকাশ করা হয়েছে সেখানে লেখা হয়েছে জাদেজা২.০।

আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে স্পিনার অলরাউন্ডারকে। ১২ মরশুম চেন্নাইয়ের হয়ে খেলেছেন জাডেজা। আড়াইশোর ওপর ম্যাচ খেলেছেন। পরের আইপিএলের আগে রাজস্থানে যোগ দিলেন। চেন্নাইয়ে তিনি ছিলেন ১৮ কোটি টাকায়। ১৪ কোটি টাকায় যোগ দিলেন রাজস্থান রয়্যালসে।

শামি হায়দরাবাদ ছেড়ে লখনৌতে যোগ দিলেন। মুম্বই শিবির ধন্যবাদ জানিয়ে দিল অর্জুন তেন্ডুলকরকে। সচিন পুত্রের ঠিকানা এখন সঞ্জীব গোয়েঙ্কার দল।
নীতীশ রানাও রাজস্থান ছেড়ে দিল্লিতে যোগ দিলেন ।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...