Saturday, June 27, 2026

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

Date:

Share post:

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানাল, আগামী সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। তাই জাঁকিয়ে শীত (Winter ) উপভোগের সুযোগ এখনই মিলছে না। উত্তর থেকে দক্ষিণ— প্রায় সব জেলায়ই একই ছবি। কুয়াশার দাপটে দৃশ্যমানতার অভাব হতে পারে সর্বত্র। দক্ষিণবঙ্গে (South Bengal) রবি থেকে মঙ্গলবার পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে। আগামী দু তিন দিনে শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি থেকে বেড়ে কুড়ি ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।

পরিষ্কার আকাশে পশ্চিমি বাতাস প্রবেশে কোনও বাধা না থাকায় গত কয়েকদিন ধরেই হালকা হালকা শীত অনুভূত হচ্ছিল। কিন্তু বেলা বাড়লে গরম বাড়ছে। আগামী দুদিন রাতের তাপমাত্রা কমলেও পরবর্তী তিন দিন উষ্ণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ছবিটাও ঠিক একই রকম। রাজ্যে কোথাও আপাতত বৃষ্টির করার সম্ভাবনা নেই। তবে নভেম্বরের মাঝামাঝিতে এসেও জাঁকিয়ে শীত পড়ার কোনও পূর্বাভাস নেই।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...