Saturday, June 20, 2026

‘স্বাস্থ্য ইঙ্গিত’-এ সুবিধা পেলেন ৭ কোটি মানুষ! টেলিমেডিসিন পরিষেবা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলায় স্বাস্থ্যসেবা আরও এক মাইলফলক ছুঁল। আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Baranjee) নিজে এক্স হ্যাল্ডেলে তথ্য দিয়ে জানালেন। ‘স্বাস্থ্য-ইঙ্গিত’ (Swasthingit) পরিষেবার সুবিধা আজ ৭ কোটি পরামর্শের মাইলফলক অতিক্রম করেছে।

বতর্মানে ‘স্বাস্থ্য-ইঙ্গিত’ পোর্টালের মাধ্যমে এখনও পর্যন্ত টেলিমেডিসিন সুবিধা পেয়েছেন বাংলার ৭ কোটি মানুষ। এই বড় মাইলফলক অর্জনে জড়িত সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়িতে বসেই যাতে মানুষ চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পান, তার জন্য ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Baranjee) সরকার চালু করে টেলিমেডিসিন (Telemedicine) পরিষেবা। ভার্চুয়ালি এই পরিষেবা পাওয়ার জন্য ‘স্বাস্থ্য-ইঙ্গিত’ (SwasthaIngit) নামে একটি পোর্টালও চালু করে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

সোমবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,”পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা আরও একটি মাইলফলক অর্জন করেছে।
টেলিমেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলিতে উচ্চ স্তরের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি অনন্য উদ্যোগ, স্বাস্থ্যইঙ্গিত, আজ ৭ কোটি পরামর্শের মাইলফলক অতিক্রম করেছে।
এই উদ্যোগটি ১১ হাজারের বেশি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র এবং উচ্চতর স্বাস্থ্যসেবা প্রদানকারী ৬৩টি কেন্দ্রের মাধ্যমে দৈনিক টেলিকনসাল্টেশন প্রদান করে। এটি ৯ হাজারের বেশি ডাক্তারের সঙ্গে প্রতিদিন ৮০ হাজারের বেশি পরামর্শ প্রদান করে। যা পশ্চিমবঙ্গে সাশ্রয়ী মূল্যে সহজলভ্য স্বাস্থ্যসেবা।”

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...