Saturday, April 11, 2026

প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে সুখবর: ৫০ হাজার কর্মসংস্থানের আশ্বাস, বুধবার থেকে পোর্টালে আবেদন গ্রহণ

Date:

Share post:

প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ নিয়ে সুখবর। বুধবার, থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। জেলায় জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করছে।

রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে (Primary School) ১৩৪২১টি শূন্য পদ রয়েছে। প্রায় তিনবছর বাদে ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করছে রাজ্য। বুধবার থেকেই পোর্টাল খুলতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ পক্ষ থেকে বিজ্ঞপ্তি (Notice) দিয়ে জানানো হয়েছে,

“বুধবার অনলাইন পোর্টালের মাধ্যমে TET উত্তীর্ণযোগ্য প্রার্থীদের কাছ থেকে সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করবে। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ১৩,৪২১টি শূন্যপদের জন্য এই প্রক্রিয়া পরিচালিত হবে।“ নিজের এক্স হ্যান্ডেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন,

একই সঙ্গে জানানো হচ্ছে, “মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিভাবকত্বে ও নির্দেশে এই বছরের মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক শিক্ষিকার একটি স্বচ্ছ নিয়োগ এবং কর্মসংস্থান হবে বলে শিক্ষা দফতর আশাবাদী।“
আরও খবরস্বাস্থ্যক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার শ্রীবৃদ্ধি! উদ্যোগের খতিয়ান পোস্ট তৃণমূলের

ইতিমধ্যেই SSC শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, এবার প্রাথমিকেও (Primary School) নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। চাকরিপ্রার্থীদের কী ভাবে আবেদন করতে হবে-তার বিস্তারিত তথ্য মঙ্গলবার সন্ধের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে চলেছে।

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...