Sunday, June 21, 2026

কমল শীতের দাপট, কবে থেকে ফের নামবে তাপমাত্রা? জানুন বঙ্গের আবহাওয়া আপডেট

Date:

Share post:

নভেম্বরের শুরু থেকেই মোটামুটি শীত উপভোগ করেছে বাংলা।কিন্ত চলতি সপ্তাহের শুরু থেকেই ফের  তাপমাত্রার পারদ কমার বদলে কিছুটা বাড়তে শুরু করেছে, এর প্রধান কারণ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা ঘূর্ণাবর্ত। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। উত্তরে হাওয়া দাপট কমেছে। ফলে শীত কম অনুভূত হচ্ছে। কেমন থাকবে আজকের আবহাওয়া(Weather) তুলে ধরা হল এই প্রতিবেদনে?

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি, সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি। প্রধানত পরিস্কার আকাশ থাকবে। মূলত সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমবে এবং শীত অনুভূত হব। আপেক্ষিত আদ্রর্তা ৮৭ শতাংশের আশে পাশে থাকবে।

তাপমান প্রত্যাশিতভাবে না কমার প্রধান কারণ পূবালি হাওয়া সাময়িকভাবে জলীয় বাষ্পও বয়ে আনছে। যার ফলে বাতাসে বাড়তে শুরু করেছে আর্দ্রতা। সেই সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। বহু অঞ্চলে ভোরবেলায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ছে।

আলিপুর আবহাওয়া(Weather) দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরে এবং সন্ধ্যার পর শীতের অনুভূতি থাকবে।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...