Friday, March 27, 2026

পশ্চিমী হাওয়ায় বাধা, তাপমাত্রা বাড়ার সঙ্গে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে সুদূর পশ্চিম রাজ্যগুলি পার করে পশ্চিমী হাওয়া বাংলায় ঢুকেছিল। ফলে নভেম্বরের শুরু থেকে শীতের আমেজ ছিল। তবে তাতে সাময়িক বিরতি দিতে এবার পূবালি হাওয়ার (eastern wind) প্রভাব। তার জেরে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast)। সেই সঙ্গে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

বুধবার থেকেই রাজ্যে পূবালী হাওয়ার প্রবেশ ঘটেছে। তার জেরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাপমাত্রা বাড়া। সেই সঙ্গে জলীয় বাষ্পের (humidity) প্রবেশের কারণে বৃহস্পতিবার থেকে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। স্বাভাবিকভাবেই বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও।

অন্যদিকে সিকিম-সহ (Sikkim) বাংলার উত্তরের জেলাগুলিতে আবার থাকছে পশ্চিমা বায়ুর (western wind) প্রভাব। দুই বিপরীতমুখী প্রভাবে উত্তরের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টির প্রভাব থাকবে। মূলত পাহাড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন : ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী: শ্রদ্ধা মমতা, অভিষেকের

তবে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ছোঁবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে।

Related articles

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০...

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি...

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...