Monday, March 30, 2026

দিনে দুপুরে কসবার গেস্ট হাউস থেকে দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Date:

Share post:

শনিবার দুপুরে কসবার(Kasba) গেস্ট হাউস(Guest House) থেকে দেহ উদ্ধার। কসবার একটি শপিং মলের পিছনের দিকে রাস্তাতে অবস্থিত এই গেস্ট হাউসটি। সেখানেই দিনেদুপুরে দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রের খবর, তিন জন একসঙ্গে গেস্ট হাউসে (Guest House) উঠেছিলেন। কিন্তু দুই জন রাতেই বেড়িয়ে যান। ফলে একজনই ছিলেন।কীভাবে খুন হলেন ঘরে থাকা ব্যক্তি সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পলাতক এক মহিলা-সহ মৃত ব্যক্তির সঙ্গী। পার্ক স্ট্রিটের হোটেলে খুনের সঙ্গে কসবার ঘটনার মিল রয়েছে বলে প্রাথমিকভাবে খবর।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে আরও ২ জনের সঙ্গে এই ব্যক্তি এই হোটেলে উঠেছিলেন। কিন্তু রাতেই বেরিয়ে যান বাকি ২ জন। শনিবার দুপুরের পরে হোটেের ঘর থেকে এই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আদর্শ লোসালকা(৩৩)। তিনি বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। বাকি ২ জনের খোঁজ চলছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করে যুবককে খুন করা হয়েছে। তবে খুনের পিছনের উদ্দেশ্য নিয়ে এখনই কিছু বলতে রাজি নয় লালবাজার। হোটেলের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কলকাতা শহরে এখন গেস্ট হাউস হোটেলের ছড়াছড়ি। সেখানে অন লাইনে বুকিংও করা যায়।

Related articles

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...

ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না! কেন সতর্কবার্তা মমতার

বাংলার খাবারের উপরে আপনাদের কীসের এত হ্যাংলামি আর নোংরামি! সোমবার, দলীয় প্রার্থীদের হয়ে প্রচার মঞ্চ থেকে বিজেপিকে (BJP)...

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...