Tuesday, March 31, 2026

মন্দারমণিতে গিয়ে বিপত্তি: সমুদ্রে তলিয়ে নিখোঁজ আইটি কর্মী 

Date:

Share post:

মন্দারমণি বেড়াতে এসে বড়সড় বিপদের মুখে পড়লেন এক যুবক। শনিবার বিকেলে সমুদ্রে নামার পর থেকেই নিখোঁজ তিনি। ঘটনার জেরে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। রবিবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো হদিস মেলেনি ওই যুবকের।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবকের নাম সরোজ বসু (২৪)। পেশায় তিনি সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থার তথ্যপ্রযুক্তি কর্মী। বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রবীন্দ্রপল্লীতে হলেও কাজের সূত্রে থাকতেন নিউটাউনের সাপুরজি এলাকায়। কয়েক বছর আগে ইঞ্জিনিয়ারিং পাশ করে যোগ দিয়েছিলেন ওই সংস্থায়। তাঁর বাবা বর্ধমান থানার একজন এসআই, মা স্বাস্থ্য দফতরের কর্মী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে তিন বন্ধু ও এক বান্ধবীর সঙ্গে একটি প্রাইভেট গাড়িতে করে মন্দারমণি পৌঁছান তাঁরা। বিকেলে রাস্তার ধারে গাড়ি রেখে দলটি সমুদ্রে নামে। সেই সময়ই হঠাৎ প্রবল স্রোতে তলিয়ে যান সরোজ। বন্ধুরা চিত্কার করে স্থানীয়দের সাহায্য চাইলে সঙ্গে সঙ্গে খবর যায় মন্দারমণি থানায়।

খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা সমুদ্রতটে তল্লাশি শুরু করেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি চললেও নিখোঁজ যুবকের কোনো হদিস মেলেনি। মন্দারমণি থানার ওসি অর্কদীপ হালদার বলেন, “বন্ধুদের কাছ থেকে খবর পাওয়ার পরই আমরা উদ্ধারকাজ শুরু করি। এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তল্লাশি চালানো হচ্ছে।” ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। সমুদ্রের অনুকূল পরিস্থিতি না থাকায় উদ্ধার কাজে বাধা তৈরি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন – কসবার হোটেলে যুবক খুনে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ মূল অভিযুক্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...