Tuesday, March 31, 2026

চলচ্চিত্র জগতে বিরাট ক্ষতি: ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দীর্ঘ অসুস্থতা, ভুয়ো খবরের পরে হঠাৎই সোমবার সকালে প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dramendra)। খবরের সত্যতা যাচাইয়ের পরেই চোখের জলে ভাসল বলিউড। শোকপ্রকাশ করেন তাবড় অভিনেতা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে স্যোশাল মিডিয়ায় শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ (Droupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narensdra Modi)।

রাষ্ট্রপতি নিজের শোকবার্তায় লেখেন, “বর্ষীয়ান অভিনেতা এবং প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্রজির (Dramendra) মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি। অন্যতম জনপ্রিয় অভিনেতা তাঁর দশকের দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে অসংখ্য স্মরণীয় অভিনয় উপহার করেছেন। ভারতীয় চলচ্চিত্রের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব৷ তিনি এমন একটি উত্তরাধিকার রেখে গেছেন যা তরুণ প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
আরও খবরএকাধিকবার মৃত্যুর গুজব, অবশেষে সব শেষ! চূড়ান্ত নাটকীয়তায় প্রকাশ্যে ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ 

প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “ধর্মেন্দ্রজির মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের সমাপ্তি ঘটল। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব৷ একজন অসাধারণ অভিনেতা যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রে মনোমুগ্ধকর অভিনয় এবং গভীরতা এনেছিলেন। তাঁর অভিনীত বিভিন্ন চরিত্র অসংখ্য মানুষের হৃদয়ে দাগ কেটেছিল। ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতার জন্য প্রশংসিত হয়েছিলেন। এই শোকের সময় তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।”

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...