Tuesday, March 31, 2026

বাবা-মায়ের নাম নেই তালিকায়! SIR আতঙ্কে মৃত্যু আদিবাসী যুবকের

Date:

Share post:

রাজ্যে এসআইআর আতঙ্কে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক নাম। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) পিংলার এক আদিবাসী যুবকের (Adibasi youth)। পরিবারের দাবি, আচমকাই বাবা-মাসহ পরিবারের একাধিক সদস্যের নাম তালিকা (voter list) থেকে বাদ পড়ায় আতঙ্কেই মৃত্যু হয়েছে বাবলু হেমব্রম নামে ওই যুবকের।

পশ্চিম মেদিনীপুরের পিংলা (Pingla) বিধানসভার খড়্গপুর ২নং ব্লকের ২৫ নং দক্ষিন ঢেকিয়া বুথের বাসিন্দা বাবলু হেমব্রম। গত ৬ নভেম্বর তিনি এসআইআর ফর্ম (enumeration form) সংগ্রহ করেন। তখনই দেখেন তাঁর বাবা-মায়ের নাম সেই ২০০২ সালের ভোটার তালিকায়। সেই সঙ্গে বাদ পড়েছে পরিবারের দাদা-বোনেদের নামও। এরপর থেকেই আতঙ্কে ভুগছিলেন আদিবাসী ওই যুবক। স্থানীয় বিএলও (BLO) বারবার বাড়িতে ফর্ম সংগ্রহ করার জন্য এলেও তিনি ফর্ম জমা দেননি।

পরিবারের দাবি, বাবুল আতঙ্কে ছিলেন, তাঁর বাবা-মায়ের নাম না থাকায়। সেক্ষেত্রে ফর্ম ফিলাপ কীভাবে করবেন তিনি তা নিয়েই চিন্তায় ছিলেন। এরকম ফর্ম (enumeration form) জমা দিলে তাঁর ভোটাধিকার ছিনিয়ে নিয়ে তাঁকে ডিটেনশন ক্যাম্পে (detention camp) পাঠিয়ে দেওয়া হতে পারে। এমন আতঙ্কের দাবি করছে তাঁর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন : ১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

সেই আতঙ্কেই রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাবলু হেমব্রমে। খড়গপুর লোকাল থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার খবর পেয়েই মৃতের বাড়িতে যান স্থানীয় বিধায়ক অজিত মাইতি। পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া হয়।

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথা পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...