Monday, March 30, 2026

রাজ্যের এমএসএমই শক্তিশালী করতে র‌্যাম্প প্রকল্পে শুরু হচ্ছে বড়সড় সমীক্ষা 

Date:

Share post:

রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে আরও শক্তিশালী করতে বিশ্বব্যাংক–সমর্থিত র‌্যাম্প (RAMP) প্রকল্পের আওতায় বিস্তৃত সমীক্ষা চালাতে চলেছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতর। গোটা রাজ্যের এমএসএমই ক্লাস্টারগুলির সমস্যা ও সম্ভাবনা সরেজমিনে যাচাই করে দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি আরও মজবুত করা এবং শিল্পগুলির দক্ষতা, প্রযুক্তি ও বাজার সম্প্রসারণে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য।

দফতর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সেক্টরে ছড়িয়ে থাকা ক্ষুদ্র শিল্প ইউনিটগুলির বাস্তব সমস্যা বোঝার জন্য একাধিক সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবে, ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশ নেবে, শিল্প ইউনিট পরিদর্শন করবে এবং জেলা শিল্প কেন্দ্র ও শিল্প সংগঠনগুলির সঙ্গে পরামর্শ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে। এই সমীক্ষা তিনটি জ়োনে ভাগ করে করা হবে—জ়োন ১–এ পড়ছে কলকাতা ও আশেপাশের চামড়া শিল্প ক্লাস্টারগুলি, আর জ়োন ২ ও ৩–এ প্লাস্টিক ও কেমিক্যাল, হস্তশিল্প, ইঞ্জিনিয়ারিং গুডস, জেমস অ্যান্ড জুয়েলারি, টেক্সটাইল এবং প্রক্রিয়াজাত খাদ্য শিল্প অন্তর্ভুক্ত হয়েছে।

সমীক্ষা পর্বের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ মডিউলের খসড়াও প্রস্তুত করেছে দফতর। সরকারি প্রকল্পের জ্ঞান, ONDC নেটওয়ার্কে এমএসএমই–কে যুক্ত করা, আর্থিক সাক্ষরতা, জিএসটি–র ওপর প্রশিক্ষণ, ডিজিটাল মার্কেটিং, ই–কমার্স সক্ষমতা, রপ্তানি প্রস্তুতি থেকে শুরু করে পণ্য উন্নয়ন, আধুনিক উৎপাদন প্রযুক্তি ও পরিবেশ–সহায়ক টেকসই শিল্পচর্চা—সবই রাখা হয়েছে সম্ভাব্য তালিকায়। তবে চূড়ান্ত বিষয়বস্তু নির্ভর করবে সমীক্ষায় উঠে আসা প্রয়োজনের ওপর।

নির্বাচিত সংস্থাগুলিকে প্রতিটি অন্তত ৫০টি প্রশিক্ষণ সেশন পরিচালনার নির্দেশ রয়েছে, প্রতি সেশনে অংশ নেবেন ন্যূনতম ৫০ জন উদ্যোক্তা বা কর্মী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখা, বহু–ভাষিক সহায়তা এবং প্রশিক্ষণ–পরবর্তী প্রতিক্রিয়া সংগ্রহের দায়িত্বও তাদেরই। দফতর জানিয়েছে, সমীক্ষা থেকে প্রশিক্ষণ শুরু—সমগ্র প্রক্রিয়া চার মাসে সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। কর্মকর্তাদের দাবি, এই উদ্যোগে রাজ্যের ক্ষুদ্র শিল্প খাত আরও প্রতিযোগিতামূলক হবে, আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎসাহ বাড়বে এবং দেশ–বিদেশে বাজারের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সাম্প্রতিক বছরগুলিতে চামড়া, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প, টেক্সটাইল–সহ এমএসএমই খাতে রাজ্যের উন্নয়নের ধারা আরও গতি পাবে বলেই আশাবাদী দফতর।

আরও পড়ুন – নির্বাচনের আগে যুদ্ধকালীন প্রস্তুতি: নেতৃত্বকে ১০০ শতাংশ ফর্ম জমার টার্গেট দিলেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...