Saturday, June 20, 2026

সুপ্রিম-নির্দেশ বড়া বালাই: আধার বাধ্যতামূলক করার পথে নির্বাচন কমিশন

Date:

Share post:

বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু করেই ৬৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল নির্বাচন কমিশন। তার জেরে বিরোধীরা সাধারণ মানুষের ভোটার অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়। সেখানেই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল ভোটারের (voter) ভোটাধিকার প্রমাণে যে ১১টি নথির উল্লেখ করেছে নির্বাচন কমিশন, সেখানে আধার কার্ডকেও (Aadhaar card) রাখতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার ভোটার তালিকায় নতুন নাম তুলতে আধার কার্ডকে বাধ্যতামূলক (compulsory) করল নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্টের ধমকের পরে ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপে আধার কার্ড বাধ্যতামূলক করেছিল নির্বাচন কমিশন। এবার নতুন ভোটার কার্ডের আবেদন, ভোটার কার্ড স্থানান্তর এবং সংশোধনের আবেদনেও আধার কার্ড (Aadhaar card) বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। এতদিন নতুন ভোটার কার্ডের (Epic card) আবেদন জানানোর ৬ নম্বর, স্থানান্তরের আবেদন জানানোর জন্য ৭ নম্বর ও সংশোধনের আবেদন জানানোর ৮ নম্বর  ফর্মে আধার জমা দেওয়া ঐচ্ছিক ছিল। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে এই তিনটি ক্ষেত্রেই আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক।

একসময় সুপ্রিম কোর্টের শুনানিতে আধার কার্ডের গুরুত্ব তুলে ধরে বিরোধীরা। তখন হাজারো যুক্তি খাঁড়া করার চেষ্টা করেছিল নির্বাচন কমিশন, যাতে আধার কার্ডকে নথির তালিকা থেকে বাদ রাখা যায়। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এবার নিজেদের সব যুক্তি নিজেরাই খারিজ করে কমিশনের দাবি, আধার নম্বর ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত থাকে। তাই ভোটার তালিকা (voter list) পরিষ্কার, নির্ভুল এবং স্বচ্ছ রাখতে আধার বাধ্যতামূলক করাই যুক্তিযুক্ত।

আরও পড়ুন : দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন ভেবে ঝাঁপিয়ে পড়ুন: কলকাতা উত্তর-দক্ষিণের বৈঠকে বার্তা তৃণমূলের, বৈধ নাম বাদে আইনি লড়াইয়ের ইঙ্গিত

সেই সঙ্গে কমিশন এটাও মেনে নিল বহু কাঠখড় পুড়িয়ে তৈরি করা দেশের মানুষের আধার কার্ড আদতে কমিশনেরই কাজ সহজ করবে। কমিশনের তরফে জানানো হয়, অনলাইন নতুন ভোটার কার্ডের আবেদন (online application) করলে কমিশনের সার্ভার সরাসরি আধারের সই (signature) ও তথ্য যাচাই করতে পারবে। ফলে ভোটারের যাচাই প্রক্রিয়া সহজ হবে। আগামী ৯ ডিসেম্বর রাজ্যে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা (draft voter list)। সেদিন থেকেই শুরু হবে নতুন ভোটার কার্ডের আবেদন, ডিভিশন এবং সংশোধনের জন্য আবেদন গ্রহণ। সময় পাওয়া যাবে ৮ জানুয়ারি পর্যন্ত।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...