Wednesday, February 18, 2026

আমাকে ছুঁতেও পারবে না: হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বিজেপি-কে ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

নির্বাচন কমিশনের (Eelection Commission) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা থেকে হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বিজেপি-কে ধুয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হেলিকপ্টার (Helicopter) সমস্যায় মঙ্গলবার তাঁকে সড়কপথে সভাস্থলে পৌঁছতে হয়। আর সভামঞ্চ থেকে গেরুয়া শিবিরকে নিশানা করেন মমতা। বলেন, ”আমি বিজেপিকে (BJP) বারবার বলি আমার সঙ্গে খেলতে যেও না। আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলব, ধরতেও পারবে না। ছুঁতেও পারবে না।”

মুখ্যমন্ত্রী জানান, এদিন ১২ নাগাদ তাঁর রওনা হওয়ার কথাছিল। কিন্তু সকাল ১০টা নাগাদ তিনি জানাতে পারেন, কপ্টারের জটিলতা উড়তে পারবে না। এই বিষয় নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। একই সঙ্গে জানান, সড়পথে এসে তাঁর ভালো হয়েছে। বিভিন্ন রাস্তা দিয়ে আসার ফলে তাঁর  জনসংযোগ হয়েছে।

মমতা বলেন, “আমার আসতে দেরি হয়েছে। ক্ষমা চাইছি। আমি ৭-৮ মাস কপ্টার ব্যবহার করিনা। গাড়িতে গাড়িতে ঘুরি। আমাদের সরকারের একটা হেলিকপ্টার নেওয়া আছে। হঠাৎ খবর এল হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর। ভোটই শুরু হল না, তার মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। একদিকে ভালোই হয়েছে রাস্তায় আসতে আসতে আমার জনসংযোগ হয়ে গেল। আমি বিজেপিকে বারবার বলি আমার সঙ্গে খেলতে যাস না। আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলব, ধরতেও পারবে না। ছুঁতেও পারবে না।”

এদিন বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করছেন মমতা। এর পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রার কর্মসূচি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। মঞ্চ থেকে মমতা বলেন, বিজেপি টাকা দিলেও লোকে তাদের ভোট দেবে না। কারণ, মানুষ শান্তি চায়, গণতন্ত্রের নিরাপত্তা চায়, মা-বোনেরদের সম্মান চায়। বিজেপি ভোটের সময় থাকে, আর বাকি সময় তাদের পাওয়া যায় না। তৃণমূল সব সময় সঙ্গে থাকে।
আরও খবরঅযোধ্যার মন্দিরে ধ্বজা উত্তোলন, রাম রাজনীতিতে নজর ঘোরানোর চেষ্টা মোদির

spot_img

Related articles

ডেভিড হেয়ারের আড়াইশোতম জন্মবার্ষিকীতে স্মারক পত্রিকা প্রকাশ হেয়ার স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশনের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ডেভিড হেয়ারের (David Hare) আড়াইশোতম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি একটি স্মারক পত্রিকা প্রকাশ করল হেয়ার স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন(Hare...

‘চিনা কুকুর’-এর নামে জালিয়াতি! দিল্লির AI সামিটে মুখ পুড়ল নয়ডার নামী বিশ্ববিদ্যালয়ের

বিদেশের তৈরি যান্ত্রিক কুকুর কিনে গায়ের জোরে নিজেদের আবিষ্কার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন গ্রেটার নয়ডার (Noida) গালগোটিয়াস...

গরুপাচার মামলায় BSF জওয়ানের শাস্তি বহাল সুপ্রিম কোর্টে

জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি গরুপাচারে সহায়তা করার অভিযোগে সীমান্তরক্ষী বাহিনী (BSF)-র এক সাব-ইনস্পেক্টরকে দোষী সাব্যস্ত...

টিকিট ছাড়া ভ্রমণের মাসুল! এসি ফার্স্ট কোচে ধর্ষিতা এনসিসি ক্যাডেট

ভয়ানক ঘটনা যোগীরাজ্যে (BJP ruled state Uttar Pradesh)! নারী নির্যাতনের চরম সীমায় পৌঁছে গিয়েছে গোটা রাজ্য। গোরক্ষপুর-আহমেদাবাদ এক্সপ্রেসে...