Friday, April 3, 2026

ঘরের মাঠে ফের চুনকামের লজ্জা, গম্ভীরের ভারতের থেকে প্রাপ্তি শুধুই হতাশা

Date:

Share post:

চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছিল চতুর্থ দিনের বেলাশেষেই। পঞ্চম দিনে নাটকীয় কোনও পট পরিবর্তন হল না। সাড়ে তিন ঘণ্টায় ভারতকে চুনকাম(whitewashed) করে দিয়ে টেস্ট সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। গৌতম গম্ভীরে(Gautam Gambhir) আমলে আবারও রক্তাত্ব ভারতীয় টেস্ট ক্রিকেট।

কলকাতার পর গুয়াহাটি টেস্টেও লজ্জার হার ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০৮ রানে হারল টিম ইন্ডিয়া ঘরের মাঠে সবথেকে বড় পরাজয় টিম ইন্ডিয়ার । ১৪০ রানেই দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ভারতের (India vs South Africa)। ২-০ ফলে সিরিজ জিতে নিল প্রোটিয়ারা। সেই সঙ্গে ঘরের মাঠে হোয়াইটওয়াশের (whitewashed) কলঙ্কের কালি লাগল ভারতের।

লড়াই কঠিন ছিল। কিন্ত ভারতীয় দল যে ঘরের মাঠে এভাভে অসহায় আত্মসমর্পণ করবে তা ছিল কল্পনার অতীত।  বুধবার সকাল থেকেই ভারতীয় ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করলেন সাইমন হারবারের সামনে।সাই সুদর্শন ১৪ রানে আউট হলেন, পন্থের কথা যত কম লেখা যায় ততই ভালো। ১৩ রান করে আউট হলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। একমাত্র ৫৪ রান করে কিছুটা লড়লেন জাদেজা। রেড্ডি ০, সুন্দর ১৬ রানে ফিরলেন। ছয় উইকেট নিলেন হারমার।

ভারতের হারের ময়নাতদন্তে উঠে আসছে একাধি কারণ, টস ফ্যাক্টর বাদই দেওয়া হল। বাকি দল নির্বাচন থেকে বোলিং পরিবর্তন, সবেতেই ডাহা ফেল গম্ভীরের ভারত।পন্থের ফিল্ডিং সাজানো তো ভুলে ভরা। কাকে কখন বোলিংয়ে আনতে হবে, সেটাও ঠিক মতো করতে পারলেন না।

যে দলের হাতে গোটা দিনের জন্য আট উইকেট থাকে, তারা যদি প্রথম সেশনেই তিন উইকেট হারায় তা হলে ম্যাচ বাঁচানো অলীক কল্পনা মাত্র! কুলদীপ যাদবকে হিসাবের বাইরে রাখাই ভাল। তিনি মঙ্গলবার নৈশপ্রহরী হিসাবে নেমেছিলেন।

গত বছর নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ফলে হার, এবার ২-০ লাল বলের গম্ভীরের জমানার লজ্জার হয়েই থেকে যাবে ভারতীয় ক্রিকেটের জন্য।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...