Saturday, June 13, 2026

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

Date:

Share post:

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ পত্নী। বিষয়টিকে মানহানিকর উল্লেখ করে দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুর থানায় (Thakurpukur Police Station) অভিযোগ দায়ের করেছেন শিল্পী।

৩১-তম কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) ডোনার নৃত‌্যানুষ্ঠানের কিছু ছবি পোস্ট করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ডোনার চেহারা নিয়ে কদর্য ভাষায় আক্রমণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে শিল্পীর অভিযোগ এই ঘটনায় তাঁর খ্যাতি ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে। অভিযোগপত্রের সঙ্গে ওই পোষ্টের একটি স্ক্রিনশটও জমা দিয়েছেন শিল্পী। কে বা কারা এই কাজ করেছেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...