Tuesday, March 31, 2026

সাহস থাকলে তৃণমূলের সঙ্গে সম্পূর্ণ কথোপকথন প্রকাশ করুন: জ্ঞানেশকে চ্যালেঞ্জ ডেরেকদের

Date:

Share post:

মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ৫ প্রশ্নের জবাব চাইতে যাওয়ার পরে দিন ফের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে দিল্লিতে (Delhi) সাংবাদিক বৈঠক করল তৃণমূল (TMC)। শনিবার, দিল্লিতে তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান চ্যালেঞ্জ ছুড়ে বলেন, শুক্রবার, বৈঠকে যা আলোচনা হয়েছে, তৃণমূলের তরফে তা জানানো হয়েছে। সাহস থাকলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyenesh Kumar) সম্পূর্ণ কথোপকথন প্রকাশ করুন।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে (Abhishek Bandyopadhyay) তোলা পাঁচটি প্রশ্ন নিয়ে শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন তৃণমূলের ১০ সাংসদ। সেখানে কী কথা বৈঠক থেকে বেরিয়েই জানান তৃণমূল প্রতিনিধিরা। অভিযোগ করা হয়, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রশ্নের কোনও জবাব দিতে পারেনি জ্ঞানেশ কুমার। এর পর থেকে বিভিন্ন জায়গায় এর বিরোধিতা করে মন্তব্য করতে দেখা যায় জ্ঞানেশ কুমারকে।

এর পরেই এদিন সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনারকে (Chief Election Commissioner) চ্যালেঞ্জ ছোড়েন ডেরেকরা। দাবি জানান, তৃণমূলের সঙ্গে বৈঠকের কথোপকথন প্রকাশ করুন। কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, সেই কথা যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে  তা জাতীয় সংবাদ মাধ্যমের শিরোনাম হবে। একই সঙ্গে তিনি বলেন, এটা তাঁদের উদ্দেশ্য নয়। তাঁরা চান সত্যিটা সামনে আসুক।

একই সঙ্গে ডেরেক অভিযোগ করেন, BLO-দের মারাত্মক চাপ দিচ্ছে নির্বাচন কমিশন! ফলে আত্মহত্যার ঘটনা বাড়ছে। কারা কারা বিএলও-দের চাপ দিচ্ছেন, তাঁদের নাম সামনে আসুক- দাবি তৃণমূলের।

প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, সাকেত গোখলেরা অভিযোগ করেন, তৃণমূলের ৫টি প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন৷ সাকেত গোখলের কথায়, দুনিয়ার কথা বললেও, তৃণমূলের প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি জ্ঞানেশ কুমার।
আরও খবরবন্ধ করতে হবে SIR: কমিশন দফতরের বাইরে বিক্ষোভে মৃত BLO-র পরিবার

ডেরেকের কথায়, SIR হোক। কিন্তু সময় নিয়ে পদ্ধতি মেনে হোক। এত তাড়হুড়ো কেন করা হচ্ছে? এই ভাবে দ্রুততার সঙ্গে সার পরিচালনা করার কী অর্থ? এইসব বিষয় নিয়েই তৃণমূলের সঙ্গে আলোচনার পুঙ্খানুপুঙ্খ প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...