Friday, April 3, 2026

ব্যর্থতা মেনে নিল কমিশন, সাত দিন পিছোলো ভোটার তালিকা প্রকাশের দিন

Date:

Share post:

বিরোধীদের আশঙ্কাকে সত্যি প্রমাণ  করে নিজেদের অবস্থান বদল করতে বাধ্য হল নির্বাচন কমিশন। এক মাসে খসড়া ভোটার তালিকা (draft voter list) প্রকাশের কমিশনের জে দের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছিল কমিশন তাতে পিছু হটতে বাধ্য হল কমিশন (Election Commission)। পিছোলো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা (final voter list) প্রকাশের দিন। আপাতত সাতদিন পিছিয়ে দেওয়া হল এই দিন।

কমিশনের তরফে প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ৯ ডিসেম্বর ঠিক করা হয়েছিল। কিন্তু এবার সেটা পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হয়েছে। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা (final voter list) ঘোষণা হওয়ার দিন ঠিক ছিল ৭ ফেব্রুয়ারি, যেটা আপাতত পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি হল। দেশের যে ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ক্ষেত্রে ২৭ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন, সেই সব জায়গার জন্যই এই নতুন বিজ্ঞপ্তি জারি হল।

সেই সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ল ইনিমারেশন ফর্ম (enumeration form) জমা ও পূরণের সময়সীমাও। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনগাঁর সভা থেকে এবং তার আগেও বারবার প্রশ্ন তুলেছেন যে পদ্ধতিতে নির্বাচন কমিশন এসআইআর (SIR) প্রক্রিয়া চালাচ্ছে তা নিয়ে। যে কাজ করতে দুই বছর প্রায় সময় লাগে তা কীভাবে এক মাসের মধ্যে সম্ভব। রাজ্যে তথা গোটা দেশে কাজের চাপে একের পর এক বিএলও প্রাণ হারাচ্ছেন, এমনকি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তা সত্ত্বেও যেন চোখে ঠুলি পরে রেখেছে কমিশন। শেষ পর্যন্ত সেই ইনিউমারেশন ফর্ম জমা করে ডিজিটাইজেশন (digitisation) করার সময়সীমা ৪ ডিসেম্বর থেকে পিছিয়ে ১১ ডিসেম্বর করা হল।

আরও পড়ুন : সাহস থাকলে তৃণমূলের সঙ্গে সম্পূর্ণ কথোপকথন প্রকাশ করুন: জ্ঞানেশকে চ্যালেঞ্জ ডেরেকদের

নতুন বিজ্ঞপ্তিতে দিন পিছোনোর কোনও কারণ জানায়নি নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ১৬ ডিসেম্বর ধার্য হয়েছে। সেক্ষেত্রে সেই দিন থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তালিকা সংক্রান্ত সংশোধনী ও অভিযোগ (complaint) জমা দেওয়া যাবে, জানানো হয়েছে নতুন নির্দেশিকায়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...