Saturday, March 14, 2026

SIR-এর চাপে গুরুতর অসুস্থ আরও এক BLO: ভর্তি এসএসকেএম-এ

Date:

Share post:

চাপের মুখে এসআইআর প্রক্রিয়ায় সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। কিন্তু আদতে কমিশনের বেঁধে দেওয়া এক মাসের সময়সীমা যে বিএলও-দের (BLO) কীভাবে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে তার প্রমাণ মিলছে প্রতিদিন। ফের এক বিএলও-র অসুস্থ হওয়ার ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে হিঙ্গলগঞ্জের (Hingalganj) বিএলও শঙ্কর সিং-এর শরীরের একটি দিক পড়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয় তাঁকে।

উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথের বিএলও শঙ্কর সিং। এসআইআর-এর (SIR) কাজের অত্যাধিক চাপেই তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত (heart attack) হয়ে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি তাঁর স্ত্রী মামনি সরকার সিংয়ের। মামনি সরকার সিং জানান, দীর্ঘদিন ধরে বিএলও-র কাজের চাপে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এই কাজ থেকে তিনি অব্যাহতি চাইছিলেন। কিন্তু তাঁর কথা কেউ শোনেনি।

আরও পড়ুন : ব্যর্থতা মেনে নিল কমিশন, সাত দিন পিছোলো ভোটার তালিকা প্রকাশের দিন

শুক্রবার রাতে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের একটি অংশ অকেজো হয়ে গিয়েছে বলেও দাবি পরিবারের। বর্তমানে এসএসকেএম-এ তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় স্থানীয় বিএলএ-টু (BLA-2) মনোরঞ্জন সর্দার জানান, শঙ্কর সিং ভালো কাজ করছিলেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি ফর্ম (enumeration form) দিয়ে আসেন এবং সেগুলির বেশিরভাগই সংগ্রহও করেন। কিছু বাকি আছে সংগ্রহ করতে। তবে পোর্টালে আপডেটের কাজ বেশ কিছুটা বাকি আছে। তা নিয়ে তিনি পরিশ্রমও করছিলেন। সেই সঙ্গে যথেষ্ট চিন্তায় ছিলেন।

spot_img

Related articles

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...