Friday, April 3, 2026

বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে ‘লাইক’ করলেন কোন তৃণমূল নেতা!

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের এসআইআর ইস্যু নিয়েই মাঠে নামিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে তৃণমূল নেতৃত্ব। বুথ স্তরের কর্মী থেকে সাংসদরা নিজের নিজের দায়িত্বের হিসাবে কাজ শুরু করেছেন জনসংযোগ তৈরি করার। আর শীর্ষ নেতৃত্বও এই সময়ে দেখে নিতে চাইছেন কারা মুখোশ ছাড়া সর্বোতভাবে দলের সঙ্গে রয়েছে। এই পরিস্থিতিতে এক তৃণমূল নেতার ফেসবুক প্রতিক্রিয়া নিয়ে চাঞ্চল্য শাসক শিবিরে। আচমকাই বিজেপি রাজ্য সভাপতির ফেসবুক পোস্টে (Facebook post) লাইক (Like) রিয়্যাক্ট করতে দেখা গেল তাঁকে। এরপরই দলের প্রতি সেই নেতার আনুগত্য নিয়ে গুঞ্জন তৃণমূল শিবিরে।

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) শনিবার দলীয় কর্মসূচি নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। কলকাতায় সল্টলেক কার্যালয়ে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের বৈঠকের ছবি পোস্ট করেন। দেখা যায় সেই পোস্টে লাইক (Like) করেছেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি (state president) মইদুল ইসলাম (Moidul Islam)। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয়।

মাত্র এক সপ্তাহ আগে নির্বাচন কমিশনের এসআইআর-এর (SIR) প্রতিবাদে পথে নামার সিদ্ধান্ত নেন রাজ্যের বিএলও-দের সংগঠন। বিএলও অধিকার মঞ্চের এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তৃণমূল সমর্থক শিক্ষকরা। আর গোটা কর্মসূচির ঘোষণা ধর্মতলা থেকে করেছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মইদুল ইসলাম। বিএলও (BLO) অধিকার রক্ষা মঞ্চ শনিবারও নির্বাচন কমিশন দফতরের বাইরে মৃত বিএলও-র পরিবারকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে। রবিবারও তাঁরা আন্দোলনে সামিল রয়েছেন।

আরও পড়ুন : চোখের সামনে বেহুঁশ নিরাপত্তা কর্মী, বক্তৃতা থামালেনই না নাড্ডা!

বাংলায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন মৃত্যু হয়েছে চারজন বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাটা রবিবারও বেড়েছে। এই পরিস্থিতিতে এখনও এসআইআর প্রত্যাহারের দাবিতে অনড় বিএলও-দের সংগঠন। সেই সংগঠনের নেতৃত্বে থাকা মইদুল ইসলাম বিজেপি রাজ্য সভাপতির পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া দেওয়ায় কার্যত চঞ্চল্য তৃণমূল শিবিরেও।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...