Friday, April 3, 2026

জটিলতার স্থায়ী সমাধান চাই, ফেডারেশনকে চিঠি পাঠালেন আনোয়ার স্বয়ং

Date:

Share post:

আনোয়ার আলি(Anwar Ali) ইস্যুতে ফের সরগরম ময়দান। বিগত দুই মরশুম ধরেই আনোয়ার আলিকে নিয়ে অনেক জটিলতা চলছে। লাল হলুদ জার্সিতে খেললেও এখনও স্থায়ী সমাধান হয়নি। সুপার কাপের নক আউটের আগে গোটা বিষয়টি নিয়ে বিরক্ত আনোয়ার আলি নিজেও।

মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আসা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। সেই সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করেছেন আনোয়ার আলি(Anwar Ali)। এই পরিস্থিতিতে এবার ফেডারেশনকে আইনি নোটিস পাঠালেন আনোয়ার নিজেও।

আইনজীবী মারফৎ নোটিশ পাঠিয়েছেন আনোয়ার(Anwar Ali)। এআইএফএফকে পাঠানো চিঠিতে আনোয়ার লিখেছেন , “এই বিষয়টি এক বছরেরও বেশি সময় ঝুলে। এর মধ্যে সব পক্ষই ফেডারেশনের অ্যাপিল কমিটির সামনে নিজেদের বক্তব্য রেখেছে। কোনও এক অজানা কারণে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে  না। এর ফলে আমার সম্মানহানি হচ্ছে।”

আনোয়ারকে(Anwar Ali) নিয়ে একাধিক কমিটি গঠন করে ফেডারেশন। ২ ডিসেম্বর হয়ে গেল। আনোয়ার আলিকে নিয়ে কোনও স্থায়ী সমাধান হল আর হল না।

এদিকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন আলবার্তো। সোমবার  বিরতি কাটিয়ে অনুশীলন শুরু হয় মোহনবাগানের। কিন্তু প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি আলবার্তো। বুধবার যোগ দিতে পারেন দিমিত্রি।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...