Saturday, April 4, 2026

দুপুরে নবান্নে বৈঠক, আজ বিকেলে মালদহ- মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরের উদ্দেশে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah and Murshidabad)। বুধবার গাজোল মাঠে সভা করার কথা রয়েছে তাঁর। এরপর বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) বিরোধিতা করার পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই দুই জেলাতে তুঙ্গে প্রশাসনিক ব্যস্ততা।

নবান্ন (Nabanna) সূত্রে জানা গেছে এদিন বিকেলে মুখ্যমন্ত্রী রওনা দেওয়ার আগে দুপুরেই বিশেষ বৈঠক ডেকেছেন। রাজ্য সরকারের (Govt of WB) বিভিন্ন দফতরের কাজ ও উন্নয়নের খতিয়ান নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। চলতি বছরে কোন কোন প্রকল্পে কী কাজ হয়েছে, কোন ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট এদিন জমা দেবেন দফতরের সচিবরা। সেই রিপোর্ট আজ মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কোন কোন নির্দেশ দেন সেদিকে নজর থাকবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...