Saturday, April 4, 2026

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

Date:

Share post:

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionarate)। বারাসত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের বিধাননগর পুলিশ কমিশনারেটের। উচ্চপর্যারের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত।

স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা আদতে পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্টঅফিস এলাকার দিলামাটিয়ার বাসিন্দা। দত্তাবাদে সোনার গয়নার দোকান। পরিবারের অভিযোগ, ২৮ অক্টোবর তাঁকে দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তার পরে আর খোঁজ পাওয়া যায়নি। বিধাননগর দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নিউটাউনের (NewTown) যাত্রাগাছির বাগজোলা খালপাড় এলাকার ঝোপ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। স্বপনের খুনে বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। কিন্তু সব অভিযোগ অস্বীকার করে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন রাজগঞ্জের বিডিও (BDO)। সেই আবেদন মঞ্জুরও করেছে আদালত। এরপরই উচ্চপর্যারের বৈঠকে বসেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। সেখানেই সিদ্ধান্ত হয় বারাসত আদালতের বিরোধিতা করে হাই কোর্টের মামলা দায়ের করবে পুলিশ। সেই মতো মামলা দায়ের হয়েছে।
আরও খবররাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

আদালত সূত্রে খবর, বিডিওর আইনজীবী জানিয়েছেন, ঘটনার দিন প্রশান্ত বর্মন নিউটাউনের আবাসনে ছিলেন না। একটি গেস্ট হাউসে ছিলেন। তার বিলও দেওয়া হয়েছে। পুলিশের দাবি, সেই রশিদ ভুয়ো। সেই প্রমাণ নিয়েই হাই কোর্টে মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ (Bidhannagar Police Commissionarate)। পুলিশের দাবি, স্বপন কামিল্যাকে বিডিওর নিউটাউনের ফ্ল্যাটে তুলে নিয়ে যাওয়া হয়। সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রশান্ত। পুলিশের অভিযোগ, আদালতে মিথ্যে কথা বলেছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...