Thursday, March 12, 2026

ভুল তথ্য জমা দেওয়ায় আরও ৩০১ চাকরি প্রার্থীর নাম বাতিল এসএসসির 

Date:

Share post:

কেউ শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন, কেউ আবার ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ায় এবার কড়া পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন। নিয়োগে বেনিয়ম এড়াতে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আরও ৩০১ জনের চাকরি প্রার্থীর নাম বাতিল করলো এসএসসি।

স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নিয়োগ পরীক্ষার ফলাফল আগেই প্রকাশিত হয়েছে। এবার ইন্টারভিউ পর্বের পালা। এর আগে ভুল তথ্য দিয়ে কমিশনকে বিভ্রান্ত করার অভিযোগে ১০৬ চাকরি প্রার্থীর নাম বাতিল করা হয়েছিল। এবারে সংখ্যাটা দাঁড়ালো আরো ৩০১। বাংলায় ৩৩ জন, ইংরেজিতে ৭৩ জন, বাণিজ্য বিভাগের ৬৩ জন, রাষ্ট্রবিজ্ঞানে ১২৪, কম্পিউটার সাইন্সে ৩৩ এবং ইতিহাসে ৮১ জনের নাম বাদ দিল এসএসসি। অর্থাৎ এখনও পর্যন্ত মোট ৪০৭ চাকরিপ্রার্থীর নাম বাতিল করা হলো।কমিশন সূত্রে খবর, ভেরিফিকেশন প্রক্রিয়ায় এই প্রার্থীদের হাতেনাতে ভরা গেছে বলে স্পষ্ট জানিয়েছে SSC।

 

spot_img

Related articles

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...

মুম্বইয়ের দূষণ নিয়ে সরব দীপিকা, নিশানায় প্রশাসন

গ্ল্যামার দুনিয়ার ইয়ুথ আইকন হলেও এবার সামাজিক সমস্যায় মুখ খুললেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বৃহস্পতিবার মুম্বইয়ের...

রান্নার গ্যাসের আকালে থমকে যাচ্ছে রেস্তোরাঁ, আয় কমছে গিগ ওয়ার্কারদেরও

দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের কারণে একের পর এক রেস্তোরাঁ সাময়িক বন্ধ হচ্ছে। মেট্রো শহরগুলোর নামি ফুড চেইনও মেনু...

LPG-র মূল্যবৃদ্ধি প্রতিবাদে সংসদে ঝড় তুলল তৃণমূল, হাঁড়ি-কড়াই নিয়ে অভিনব বিক্ষোভ

সারা দেশে রান্নার গ্যাসের হাহাকার  নিয়ে সংসদে ঝড় তুলল তৃণমূল (TMC)। বৃহস্পতিবার সকাল ১১টায় লোকসভায় অধিবেশন শুরুর পরে...