Saturday, June 27, 2026

বিজাপুরে বড়সড় অভিযান, সংঘর্ষে মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে ১৮

Date:

Share post:

ছত্রিশগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীর্ঘ গুলিযুদ্ধের পরে উদ্ধার হল আরও ছয় মাওবাদীর দেহ। বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবারের সংঘর্ষে মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। একই সংঘর্ষে রাজ্য পুলিশের জেলা রিজার্ভ গার্ডের তিন জওয়ানও শহিদ হয়েছেন।

ছত্রিশগড় পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, বুধবার প্রায় ১২ ঘণ্টা ধরে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় চলে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার সকালেই আরও ছ’জনের দেহ উদ্ধার হয় জঙ্গলঘেরা ওই অঞ্চল থেকে।

পুলিশ সূত্রের খবর, নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ-র গতিবিধির খবর পেয়ে যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযানে যায়। সংঘর্ষস্থল থেকে উদ্ধার হয়েছে সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস, .৩০৩ রাইফেল-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক। দন্তেওয়াড়া ও বিজাপুরের ডিআরজি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআরপিএফের কোবরা কম্যান্ডো বাহিনী অভিযানে অংশ নিয়েছিল।

চলতি বছর ছত্রিশগড়ে সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৭৫ জন মাওবাদী নেতা-কর্মীর। নিহতদের তালিকায় রয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা— সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু, পলিটব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি, তাঁর স্ত্রী রবি ভেঙ্কট লক্ষ্মী চৈতন্য ওরফে অরুণা, কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহচলম ওরফে সুধাকর, এবং পিএলজিএ কমান্ডার মাধভী হিডমা।

এ ছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের উপস্থিতিতে গড়ছিরৌলিতে আত্মসমর্পণ করেছেন নিহত কিষেণজির ভাই বেণুগোপাল রাও ওরফে সোনু, যিনি মাওবাদী সংগঠনের ‘তাত্ত্বিক মস্তিষ্ক’ হিসেবে পরিচিত ছিলেন। ছত্রিশগড় পুলিশের দাবি, বিজাপুরের সাম্প্রতিক অভিযান মাওবাদীদের বিরুদ্ধে চলা লড়াইয়ে বড় সাফল্য এনে দিয়েছে।

আরও পড়ুন- ক্ষমতার অপব্যবহার! বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...