Sunday, April 5, 2026

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

Date:

Share post:

বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে একটি মামলাও দায়ের হয়েছিল। সেই ঘটনার তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই মর্মে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরপ্রদেশ, বিহার এবং হরিয়ানার(Haryana, Bihar, UP) একাধিক এলাকায় তল্লাশি অভিযান শুরু করল NIA।

এই ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই সব জায়গার সন্ধান পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরপ্রদেশ, বিহার এবং হরিয়ানার ২২টি জায়গায় তল্লাশি শুরু করে NIA। তাঁরা মনে করছেন এটি একটি সিন্ডিকেটের কাজ এবং পরিকল্পিতভাবে একাধিক রাজ্যে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার হয়।

স্থানীয় পুলিশের সাহায্যে গোয়েন্দারা এদিন বেশ কয়েকটি আবাসন, গুদাম এবং ব্যবসায়িক ভবনে হানা দিয়েছেন। খতিয়ে দেখা হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র। মনে করা হচ্ছে যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে সাপ্লায়ারদের আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। গোয়েন্দাদের তরফে জানা গিয়েছে, বিহার এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি রাজ্যে এই অস্ত্র এবং কার্তুজ বেআইনিভাবে পাচার করা হতো। মৌলবাদী এবং জঙ্গিগোষ্ঠীর সঙ্গে এই পাচারকারীদের কোনও যোগাযোগ রয়েছে কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...