Saturday, June 27, 2026

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

Date:

Share post:

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা হয়েছে, এলাকার প্রায় ৩,০০০-র বেশি পরিবারের জমি জোর করে দখল করা হয়েছিল এবং অধিকাংশ অভিযোগেই যথেষ্ট প্রমাণ মিলেছে।

সিবিআই জানায়, জমি দখল, চাষযোগ্য জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি, ভয় দেখিয়ে জমি লিখিয়ে নেওয়া—এমন একাধিক অভিযোগ তাদের হাতে আসে। রেশন দুর্নীতি তদন্তে গিয়ে ইডি–র ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত শুরু করার পরই জমি দখল সংক্রান্ত অভিযোগের জোয়ার দেখা দেয়। বিষয়টি আদালতের নজরে এলে হাইকোর্ট সিবিআইকে অভিযোগগুলির সত্যতা যাচাই করে রিপোর্ট দিতে নির্দেশ দেয়।

এরপর সিবিআই ক‌্যাম্প করে স্থানীয়দের অভিযোগ গ্রহণ শুরু করে। সংস্থার দাবি, প্রাপ্ত প্রায় তিন হাজার অভিযোগের অধিকাংশ ক্ষেত্রেই জোরপূর্বক দখলের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, জমি দখলের কাজে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নেতৃত্বে একটি সংগঠিত বাহিনী এলাকায় সক্রিয় ছিল। সব প্রাপ্ত তথ্য-প্রমাণসহ সিবিআই ইতিমধ্যেই আদালতে রিপোর্ট জমা দিয়েছে। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...