Tuesday, March 17, 2026

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আনন্দপুরের গুলশন কলোনির রংয়ের গুদাম

Date:

Share post:

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) কলকাতার (Kolkata) বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনিতে। শুক্রবার সকাল ১০ টা নাগাদ এলাকার একটি রংয়ের গুদামে আগুন লাগে। দমকলের মোট আটটি ইঞ্জিনের প্রায় ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপে কারখানার পাশে থাকা একটি নির্মীয়মান আবাসনের দেওয়াল কালো হয়ে গিয়েছে।

এদিন সকাল সকাল ১০টা নাগাদ আচমকা গুলশন কলোনির একটি রঙের গোডাউনে (Warehouse) আগুন লেগে যায়। মুহূর্তে আগুনের (Fire) গ্রাসে চলে যায় পুরো গুদাম। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। রঙের গুদামে দাহ্য বস্তু মজুত থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। ঘিঞ্জি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায়।

প্রথমে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন বাড়তে থাকায় পরে আরও ছটি ইঞ্জিন যায়। মোট ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রাও আগুন নেভানো কাজে সহায়তা করেন।

গুদামের উপরেই আবাসন। ফলে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাতাহাতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। আগেও একাধিকবার গুলশন কলোনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...