Saturday, June 27, 2026

শীতের কামড় কলকাতায়! শনির সকালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট 

Date:

Share post:

উইকেন্ডে ভরপুর শীতের (Winter) আমেজ। এক ধাক্কায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। শনির সকালে কলকাতার তাপমাত্রায় দিনটিকে মরশুমের শীতলতম বলে রেকর্ড করল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। সপ্তাহান্তে উষ্ণতা পতনের ইঙ্গিত ছিল, সেটাই সত্যি হল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) দাঁড়িয়েছে ১৪.৫ ডিগ্রির ঘরে, যার স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে শীত আরও বাড়বে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলায় ভোর থেকেই কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমেছে। উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও একই ছবি। বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে আর তেমন কোনও নিম্নচাপ অঞ্চল না থাকায় আগামী তিন চার দিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। পরে ডিসেম্বরে কাঙ্খিত শীত উপভোগ করতে কোনও বাধা নেই বাঙালির।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...