Saturday, April 11, 2026

জাপানে জোরালো ভূমিকম্প! দানবীয় ঢেউয়ে ফুঁসছে সমুদ্র, জারি সুনামি সতর্কতা

Date:

Share post:

৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ‘সূর্যোদয়ের দেশ’ (earthquake in Japan)। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে জাপানের আবহাওয়া সংস্থার তরফে হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে সুনামি সতর্কতা (Tsunami Alert) জারি করা হয়। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করেছে সেদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী (disaster management team)। ফুঁসছে সমুদ্র, দৈত্যাকার ঢেউয়ে ফিরেছে ২০১১-র স্মৃতি। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার (US Geological Survey) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১১ টা ১৫ মিনিট নাগাদ যে ভূমিকম্প হয় তার উৎসস্থল উত্তর জাপানের মিসাওয়া থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ৫৩.১ কিলোমিটার গভীরে। ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

জাপানে ভূমিকম্প নতুন কিছু নয়। তবে এবারের তীব্রততায় প্রায় দেড় দশক আগের ফুকুশিমার ভয়ানক স্মৃতি ফিরতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।ভয়াবহ এই কম্পনের পর সেদেশের পারমাণবিক কেন্দ্রগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে খবর মিলেছে।আতঙ্ক তৈরি হয়েছে গোটা জাপানজুড়ে। সমুদ্রের ঢেউ প্রায় ১০ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...