Saturday, April 11, 2026

ফিরছে পুরনো ম্যাজিক, দেড় দশক পর বড়পর্দায় ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল!

Date:

Share post:

কাস্টিংয়ে কোন পরিবর্তন নেই, বন্ধুত্বটাও এত বছর রয়ে গেছে নিখাদ, প্রেমের সমীকরণ বদলেছে কি? প্রায় পনেরো বছর পর বড়পর্দায় ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) ম্যাজিক! তবে পুরনো ছবির নতুন করে মুক্তি নয় বরং ব়্যাঞ্চো-রাজু আর ফারহানের বন্ধুত্ব এবার সিক্যুয়াল হয়ে ধরা দেবে সিনে স্ক্রিনে। থাকছেন ‘প্রিয়া’ রূপী করিনাও (Kareena Kapoor)। ছাব্বিশ সালের মাঝামাঝি নাগাদ পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani) ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

সালটা ছিল ২০০৯, বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে ব়্যাঞ্চোর (আমির খান) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিল পিয়া শাস্ত্রবুদ্ধি (করিনা কাপুর)। এবারের গল্প কি সেখান থেকে শুরু? এই নিয়ে এখনই কিছু বলতে চাইছে না প্রযোজনা সংস্থা। তবে এটা নিশ্চিত যে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার মতোই সিক্যুয়েলেও জুটি বাঁধছেন আমির (Amir Khan) আর করিনা।

অন্যদিকে রাজু রস্তোগি আর ফারহানের ভূমিকায় থাকছেন শরমন যোশি এবং আর মাধবনও (R Madhavan)। তবে প্রত্যেকের বয়স বেড়েছে চেহারাতেও পরিবর্তন এসেছে, তাই সেই সবকিছু মাথায় রেখেই চিত্রনাট্য সাজানো হবে বলে মনে করা হচ্ছে। নতুন সিনেমায় হিরানি স্পেশাল কৌতুকরস, স্পেশাল মেসেজ আর দুর্দান্ত মিউজিকের কাজ অবশ্যই থাকবে। সঙ্গে জুড়বে নতুন অ্যাডভেঞ্চার। এবার তাহলে চেনা কেমিস্ট্রি নতুন রূপে বড়স্ক্রিনে দেখার আশায় উচ্ছ্বসিত অনুরাগীরা। ফের জমবে ম্যাজিক, আট থেকে আশি একসুরে বলে উঠবে All Is Well!

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...