Tuesday, March 31, 2026

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার সফর থেকে ফেরার পরই তিনি গায়কের শারীরিক অবস্থার খোঁজ নেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা সাড়ে তিনটের কিছু পরে হঠাৎই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রায় পনেরো মিনিট সেখানে থাকেন তিনি। চিকিৎসকদের কাছ থেকে নচিকেতার বর্তমান পরিস্থিতি, অস্ত্রোপচারের সফলতা এবং পরবর্তী চিকিৎসার দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি গায়ককে শরীরের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন বলেও জানা গিয়েছে।

দিন কয়েক আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় সংগীতশিল্পী। পরীক্ষা করে তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে। শনিবার দুটি স্টেন্ট বসিয়ে সফলভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এরপর থেকেই গায়কের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রের খবর। ইতিমধ্যেই তাঁকে আইসিইউ থেকে সরিয়ে সাধারণ বেডে আনা হয়েছে। স্বাভাবিক ভাবে খাবার খাচ্ছেন, কথা বলছেন এবং বই পড়তেও দেখা গিয়েছে তাঁকে। যদিও সুস্থতার ইঙ্গিত মেলে, চিকিৎসকেরা জানিয়েছেন এখনই নচিকেতাকে বাড়ি ফেরানোর মতো পরিস্থিতি নয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। পুরোপুরি স্থিতিশীল হলে তবেই হাসপাতাল থেকে ছাড়া হবে।

আরও পড়ুন- জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...