Saturday, April 11, 2026

সংবিধান নিয়ে ছেলেখেলা শুরু করেছে বিজেপি! প্রতিবাদ জানিয়ে পথে মহিলা তৃণমূল 

Date:

Share post:

দেশের সংবিধান নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস। মঙ্গলবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিল করে তারা দাবি জানায়—দেশের সংবিধান রক্ষা করতে এখন ঐক্যবদ্ধ লড়াই ছাড়া উপায় নেই। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, শিউলি সাহা-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার মহিলা নেতৃত্বরা।

নানা স্লোগানে মুখর মিছিল ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে শেষ হয়। সেখানে মশাল প্রজ্জ্বলন করে সংবিধানকে রক্ষার শপথ নেন কর্মীরা। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ১৯৪৬ সালের এই দিনেই গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল। সেখানে ১৫ জন মহিলা সদস্যের উপস্থিতি সে সময়ের গণতান্ত্রিক ভাবনারই প্রমাণ। সংবিধান অমোঘভাবে ধর্ম-জাতি-শ্রেণি কোনও ভেদাভেদকে মানে না—এই কথাই বারবার স্মরণ করিয়ে দেন তিনি।

তাঁর অভিযোগ, বিজেপি সরকার আজ সেই সংবিধানকেই পাল্টে দেওয়ার চেষ্টা করছে। সংবিধানের শপথ নিয়ে সরকার তৈরি করেও এখন মূল অধিকার ও গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত হানা হচ্ছে বলে দাবি তোলেন তিনি। তাই সংবিধান রক্ষার সংগ্রামে সকলকে একজোট হওয়ার আহ্বান জানান চন্দ্রিমা। মিছিলে অংশ নেওয়া মহিলা তৃণমূল কর্মীদের বক্তব্য, বাংলার অধিকার ও ভারতের সংবিধান আজ গভীর সংকটে। তাই প্রতিবাদের ভাষাই একমাত্র পথ।

আরও পড়ুন- SIR-এর অতিরিক্ত চাপেই মৃত্যুমিছিল? লোকসভায় কমিশন – বিজেপিকে আক্রমণ কল্যাণের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...