Thursday, June 11, 2026

কুয়াশা সরতেই রোদের দেখা, হিমেল কাঁপন বঙ্গজুড়ে

Date:

Share post:

বাংলা জুড়ে ভরপুর শীতের আমেজ। মঙ্গলের সকাল থেকে কুয়াশার (Fog) দাপট বেশি থাকলেও বেলা বাড়তে সূর্যদেব উঁকি দিতেই হিমেল ছোঁয়া গায়ে লেগেছে। হাওয়া অফিসের কর্তারা বলছেন গোটা সপ্তাহ জুড়েই কুয়াশার চাদর ভেদ করে রোদ উঠতে একটু দেরি হবে। তবে শীতের পরশ এতটুকু কমবে না। পশ্চিমের জেলাগুলিতে আপাতত ১০-১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ১৫ ডিগ্রির ঘরে রয়েছে।

ঘূর্ণাবর্ত, নিম্নচাপের আশঙ্কা না থাকায় উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে। সপ্তাহের প্রথম দিন থেকে দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশ খানিকটা নিচে রয়েছে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। সূর্য ডোবার পর থেকে বেশ ভালই শীত অনুভূত হবে জেলায় জেলায়। উত্তরের পার্বত্য অঞ্চলের বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলের সকালে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি। শৈল শহরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমেছে প্রায় ২০০ মিটার পর্যন্ত। পাহাড়ি রাস্তায় যাতে দুর্ঘটনা না ঘটে তার দিকে সজাগ দৃষ্টি দিয়েছে প্রশাসন। উত্তরের বাকি জেলাতেও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ৯- ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। চলতি সপ্তাহে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন নেই।

 

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...