Saturday, March 28, 2026

টলিউডের কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে শুরু ‘মনের বন্ধু ফেডারেশন’

Date:

Share post:

কাজের চাপ বা বিভিন্নভাবে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা গিয়েছে সম্প্রতি। আত্মহত্যার ঘটনাও ঘটেছে টলিউডে (Tollywood)। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। সেই মতো বুধবার থেকে দাশানি স্টুডিও-তে শুরু হল ‘মনের বন্ধু ফেডারেশন’ শিবির।

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) জানালেন, ৪ ডিসেম্বর এই শিবির সাতদিনের মধ্যে শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মতো সাতদিনের মধ্যেই শুরু হল শিবির। এসএসকেএম-এর ইনস্টিটিউট অফ সাইকায়াট্রি বিভাগের চিকিৎসকরা এই শিবিরে আলোচনা ও শিল্পী-কলাকুশলীদের সঙ্গে কথা বলেন। এসএসকেএম-এর চিকিৎসকদের ধন্যবাদ জানান স্বরূপ বিশ্বাস।

আরও পড়ুন : ফেডারেশনের অভিনব উদ্যোগ! টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং

বুধবার দাশানি-২ স্টুডিও-র ‘পরশুরাম’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের ফ্লোরে শুরু হয় কর্মশালা। স্বরূপ বিশ্বাস দাবি করেন, টিআরপি বা অন্য অনেক চাপের মধ্যে এখানে সকলকে কাজ করতে হয়। তার মধ্যে কীভাবে মন ভালো থাকে তার জন্য যেমন এই উদ্যোগ। পাশাপাশি কীভাবে আরও ভালো কাজ করা সম্ভব হয়, তার জন্য মানসিক স্বাস্থ্যে নজর প্রয়োজন।

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...