Saturday, April 4, 2026

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

Date:

Share post:

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন। বিদেশের বিভিন্ন জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার নামছেন নিলামে। এ ছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায়।

এই নিলামের(IPL Mini Auction) সবচেয়ে আলোচিত দিক হলো দলগুলোর হাতে থাকা বাজেট। কলকাতা নাইট রাইডার্স(KKR)  নিলামে নামছে সর্বোচ্চ ৬৪.৩ কোটি টাকা নিয়ে যা যেকোনো আইপিএল মিনি-নিলামের ইতিহাসে অন্যতম বড় পার্স। ফলে একাধিক তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ থাকছে কেকেআরের হাতে।

এছাড়া সিএসকের পার্সে  রয়েছে ৪৩.৪ কোটি টাকা। এরপর যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ২৫ কোটি ৫০ লক্ষ, লখনউ সুপার জায়ান্টস ২২ কোটি ৯৫ লক্ষ এবং দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ২১ কোটি ৮০ লক্ষ টাকা।এছাড়া রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে রয়েছে ১৬ কোটি ৪০ লক্ষ, রাজস্থান রয়্যালসের পকেটে রয়েছে ১৬ কোটি ৫ লক্ষ টাকা ও গুজরাট টাইটান্সের কাছে রয়েছে ১২ কোটি ৯০ লক্ষ। পঞ্জাব কিংসের বাজেট ১১ কোটি ৫০ লক্ষ টাকা। সবচেয়ে কম অর্থ নিয়ে নিলামে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নদের হাতে আছে মাত্র ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

আইপিএলের নিলামের প্রাথমিক তালিকাতে ছিল না অভিমন্যু ঈশ্বরণের মাম। তবে শেষ মুহূর্তে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই।তাঁর ন্যূনতম দাম রাখা হয়েছে ৩০ লাখ টাকা। বিসিসিআই সূত্রে খবর, একটি দলের আগ্রহেই ঈশ্বরণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার নিলাম ভারতীয় সময় অনুসারে দুপুর ২:৩০ থেকে শুরু হবে। টিভিতে নিলামের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে হবে, যেখানে লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপে দেখা যাবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...