Tuesday, March 31, 2026

Messi-mess: নিরপেক্ষ তদন্তের স্বার্থে অরূপের পদত্যাগের ইচ্ছেকে সমর্থন মুখ্যমন্ত্রীর, ক্রীড়া দফতর থাকছে মমতার হাতে

Date:

Share post:

নিরপেক্ষতা বজায় রাখতে যুবভারতীতে (VYBK) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসকে (Arup Biswas) অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্রীড়া দফতর নিজের হাতেই রাখছেন মমতা।  বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করে চিঠি দিয়েছিল অরূপ। তাঁর ইচ্ছেকে মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

যুবভারতীতে মেসির (Lionel Messi) অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় পরেই তদন্ত কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইকমিটির সুপারিশ মতো গঠিত হয়েছে SIT। কড়া পদক্ষেপ করে এদিন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের শোকজ করা হয়। সাসপেন্ড করা হয় এক আইপিএস আধিকারিককে। তার পরেই জানা যায়, দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সেখানে তিনি লেখেন, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীর অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার তদন্তে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন। সেক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন। 

অরূপের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে তদন্ত শেষ না পর্যন্ত তাঁকে ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। চিঠিতে তিনি লেখেন, “১৩ ডিসেম্বর বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতি চাওয়ার ইচ্ছাকে আমি প্রশংসা করি। আমি মনে করি তিনি একেবারে সঠিক। যতক্ষণ না নিরপেক্ষ তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্রীড়া দফতর আমিই সামলাব।“ তবে, অরূপ বিদ্যুৎ দফতরের মন্ত্রী পদে বহাল থাকছেন।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...