Friday, April 3, 2026

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

Date:

Share post:

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা করেছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রা, এবার সরব হলেন আইএসএল এবং লিগ শিল্ড জয়ী কোচ হাবাস। তিনি সরাসরি মন্তব্য করেন মেসি ভারতীয় ফুটবলের অবস্থা জানলে হয়তো আসতেন না।

সোশ্যাল মিডিয়ায় তিনি তীব্র সমালোচনা করেছেন। হাবাস লিখেছেন, সত্যি বলতে, ভারতীয় পেশাদার ও অ্যামেচার ফুটবলের অবস্থা বর্তমানে খুবই খারাপ। সব স্তরের ফুটবল ধ্বংসাত্মক পরিস্থিতি আছে, তারই মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়ে এই ধরনের একটি অনুষ্ঠান করা আমার কাছে লজ্জাজনক মনে হয়েছে।’

এখানেই থেমে না থেকে হাবাস আরও মন্তব্য করেছেন, ‘পেশাদার ফুটবলার এবং কোচরা জানেন না কবে আবার খেলতে পারবেন, অনেক ক্ষেত্রে তাঁদের কয়েক মাস ধরে বেতনও দেওয়া হয়নি। আমি নিশ্চিত মেসি যদি এই পরিস্থিতি সম্পর্কে জানতো তাহলে তিনি অনুষ্ঠানে আসতেন না।’

মেসির (Messi) ভারত সফরে কয়েক শো কোটি টাকা খরচ করা হয়েছে। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি, বনতারা গিয়েছেন মেসি। একটি আন্তর্জাতিক সাংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারত সফরের মোট খরচ প্রায় ১২০ কোটি থেকে ১৫০ কোটি টাকা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মেসির সঙ্গে হোটেলে বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে মেসির সঙ্গে দেখা করার খরচ ছিল ১ কোটি টাকা। এখানেই শেষ নয়। মেসির জন্য লীলা প্য়ালেসের আস্ত একটা ফ্লোর রিজার্ভ করা হয়েছিল। হোটেলের যে প্রেসিডেনশিয়াল স্যুটে তিনি ছিলেন, সেখানকার এক রাতের থাকার খরচ ছিল সাড়ে ৩ লাখ থেকে ৭ লাখ টাকা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...