Sunday, June 21, 2026

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

Date:

Share post:

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা উত্তর ভারত জুড়ে প্রবল দূষণের দাপট। লখনউতে কম দৃশ্যমানতা এবং ধোঁয়াশার জেরে নির্ধারিত সময়ে শুরু হয়নি ভারত-দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ। পাঁচবার মাঠ  পরিদর্শনের পর শেষ পর্যন্ত বাতিল হল বুধবারের ম্যাচ।

উল্লেখ্য, বুধবার যেোগী রাজ্যের শহর লখনউয়ে বায়ুদূষণের মাত্রা প্রায় ৪০০ ছুঁয়ে ফেলেছিল। সেই সঙ্গে লরাত যত এগোচ্ছিল ততই বাড়ছিল কুয়াশার দাপট। ফলে ম্যাচ শুরু করা সম্ভবই হল না।ম্যাচের জন্য নির্ধারিত সময়ে লখনউয়ের একিউআই পৌঁছে যায় ৩৮৭তে। প্রবল ধোঁয়াশার মধ্য়েই অপেক্ষা করতে থাকে দুই দল।

ম্যাচ বাতিল হওয়ায় সমালোচনার মুখে পড়েছে বিসিসিআই। ডিসেম্বরের এই সময় উত্তর ভারতের রাজ্যগুলিতে কুয়াশার দাপট স্বাভাবিক ঘটনা। গত কয়েক বছরে তার সঙ্গে যোগ হয়েছে দূষণজনিত ধোঁয়াশা। সন্ধের পর তাপমাত্রা কমতে শুরু করলেই কুয়াশার দাপট শুরু হয়। কমে যায় দৃশ্যমানতা। তার পরেও এই শহরে রাতে ম্যাচ দেওয়া হয়েছে।

আপাতত ভারত ২-১ ফলে এগিয়ে। সিরিজের পঞ্চম ম্যাচ খেলা হবে আহমেদাবাদে।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...