Friday, April 3, 2026

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

Date:

Share post:

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে আবেদন জানানো হয়েছে, যাতে প্রবীণ ও গুরুতর অসুস্থ ভোটারদের ক্ষেত্রে বাড়িতেই শুনানির ব্যবস্থা করা যায়। জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদন মিললে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে শুনানির কাজ সম্পন্ন করবেন। এতে করে বয়স্ক ও অসুস্থ ভোটারদের অনাবশ্যক হয়রানি এড়ানো সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের বাবা-মা অথবা ঠাকুরদা-ঠাকুরমার নাম পাওয়া যায়নি, মূলত তাঁদের কাছেই শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকার ত্রুটি সংশোধন ও স্বচ্ছতা বজায় রাখাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। নির্বাচনী দফতরের দাবি, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সমস্ত শুনানি ও সংশোধনের কাজ শেষ করা হবে, যাতে আগামী নির্বাচনের আগে ভোটার তালিকা সম্পূর্ণভাবে নির্ভুল করা যায়।

আরও পড়ুন- মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...