Friday, June 26, 2026

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

Date:

Share post:

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে শীতের আমেজ উপভোগ করার সুযোগ পাবেন না দক্ষিণবঙ্গবাসী। তবে সকাল ও রাতে শীতের আমেজ থাকবে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝিতে ক্রিসমাস থেকে বর্ষবরণ পর্যন্ত পারদের গ্রাফ কিছুটা নিম্নমুখী হতে পারে।আজ কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার (Deep Fog) সতর্কবার্তা নেই। আগামী এক সপ্তাহের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না।দিনের বেলা শীতের অনুভূতি অনেকটাই কমবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ১-২ ডিগ্রি করে বাড়তে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। রাজ্যে কোথাও বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই।

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...