Thursday, April 2, 2026

টেলিভিশনের সম্প্রচারিত হবে না অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ঘোষণা অস্কার কমিটির 

Date:

Share post:

দীর্ঘ সময় ধরে চলে আসা চেনা হলিউডি প্রথার অবসান। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান (Oscar Award Ceremony) সম্প্রচারে এবার বড় বদল আসতে চলেছে। ১৯৭৬ সাল থেকে অস্কারের মতো অ্যাওয়ার্ড সেরিমনি (Oscar Award Ceremony) আয়োজিত হয়ে আসছে পর্দায়, যা সম্প্রচার করে আসছে এবিসি। কিন্তু আর তা হবে না। হেভিওয়েট তারকা সমাগমে জমজমাট অস্কার মঞ্চে কাদের হাতে উঠবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট (academy award of merit), তা জানতে চোখ রাখতে হবে ডিজিটাল মাধ্যমে। গত ১৭ ডিসেম্বর (বুধবার) ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এর (the academy of motion picture arts and sciences) তরফে জানানো হয়েছে অস্কার সেরেমনি টেলিভিশনের পরিবর্তে ইউটিউবে (YouTube) সম্প্রচারিত হবে।

পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যস্ততাকে মাথায় রেখে এখন টেলিভিশনের থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে সাধারণ মানুষের ঝোঁক বাড়ছে। সময়ের অভাবে মানুষের বিনোদনের অন্যতম ভরসা হয়ে উঠেছে মুঠোফোন। যেভাবে ডিজিটাল মাধ্যমগুলিতে কনটেন্টের প্রাচুর্য দেখা যাচ্ছে তাতে খুব স্বাভাবিকভাবেই সব বয়সীদের আকর্ষণ ক্রমশ সেদিকেই বেড়ে চলেছে। এই কথা উপলব্ধি করেই কি নিয়ম ভঙ্গের পথে হাঁটলে অস্কার কমিটি? জানা গেছে হলিউডের এই হেভিওয়েট অ্যাওয়ার্ড সেরেমনি এবিসির সঙ্গে প্রতি বছর বহু অর্থ বিনিময়ে চুক্তি করে খুব একটা লাভের মুখ দেখছিল না। আগেকার মতো অস্কারের সেই ঐতিহ্য আর নেই। তাই সবদিক ভাবনা চিন্তা করে আগামী ২০২৯ থেকে পাঁচ বছরের জন্য হচ্ছে ডিজিটাল প্লাটফর্মের সঙ্গে এই চুক্তি হয়েছে বলে খবর। আগামীতে YouTube এর হাত ধরেই অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান কতটা দর্শক টানতে পারে এখন সেটাই দেখার।

 

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...