Wednesday, June 24, 2026

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার (Pahalgam attack) পরে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। দেশের নিরাপত্তা নিশ্চিত করার আগে ছয়মাস পর্যটন কেন্দ্রগুলি বন্ধ রাখে কেন্দ্রের সরকার। এবার সন্ত্রাসবাদীদের (terrorist) পরিবারের সঙ্গে যোগ থাকার অভিযোগে ২৯ জন জলবিদ্যুৎ (hydel project) কেন্দ্রের কর্মীকে বরখাস্ত করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu and Kashmir Police)।

সন্ত্রাস ও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৯ জন জলবিদ্যুৎ কর্মীর সম্পর্কে সতর্কতা জারি করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরের কিস্তওয়ার (Kistwar) জেলায় চেনাব নদীর (Chenab river) উপর তৈরি হচ্ছে র‌্যাটেল জলবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পের কাজ করছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামক একটি কোম্পানি। কিস্তওয়ারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) নরেশ সিংহ এই অভিযোগ এনে ওই কোম্পানির জেনারেল ম্যানেজারকে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে বলা হয়েছে, ‘ওই কর্মীদের নাশকতামূলক এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে।

সম্প্রতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) স্পষ্ট করে দিয়েছেন, কাশ্মীরের উন্নয়নের জন্য এই জলবিদ্যুৎ প্রকল্পগুলি (hydel project) খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কোনও ধরনের রাজনীতি গ্রাহ্য করা হবে না। সেই পরিস্থিতিতে পুলিশের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড(MEIL)-এর যুগ্ম চিফ অপারেটিং অফিসার হরপাল সিং বলেন, সন্দেহভাজনের তালিকায় যে ২৯ জন কর্মীর ঊল্লেখ আছে তাদের সবার উপরে কড়া নজর রাখা হবে। হরপাল সিং তাঁর চিঠিতে আরও বলেন, ‘যদি কোনও শ্রমিককে কোনও রাষ্ট্রবিরোধী বা প্রকল্পবিরোধী কার্যকলাপে জড়িত থাকতে দেখা যায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি দ্রুত কিস্তওয়ার (Kistwar) জেলা পুলিশকে জানানো হবে।

পাশাপাশি এই কর্মীদের কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার নির্দেশেরও বিরোধিতা করে সংস্থা। তাঁদের দাবি, যদি কারো পূর্বে জঙ্গি যোগ (terrorist link) থাকে, বা পরিবারের জঙ্গিযোগের ইতিহাস থাকে, তবে সেই ব্যক্তিকে কেন ভালো কাজের সুযোগ দেওয়া হবে না। সেখানে এই মানুষগুলোর দোষ কোথায়?

আরও পড়ুন : বাংলায় কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ: খালি হাতে আসা মোদিকে পাল্টা তোপ তৃণমূলের

পুলিশ যে ২৯ জনের তালিকা দিয়েছে, তাদের মধ্যে তিনজন হিজবুল (Hizbul) কমান্ডার জাহাঙ্গীর সরুরির আত্মীয় বলে খবর মিলেছে। এই প্রকল্পে নিযুক্ত কর্মী মহম্মদ আনোয়ার বাটের ছেলে মহম্মদ ইকবাল জাহাঙ্গীর সরুরির ভাই, শামস দিন নামে এক কর্মী হলেন হিজবুল কমান্ডারের চাচাতো ভাই এবং তনভির আহমেদ সরুরির ভাগ্নে। ২৩ জনের বিরুদ্ধে আগে আইন ভাঙার অভিযোগ রয়েছে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...