Sunday, June 21, 2026

বিজয় হাজারে ট্রফির প্রস্তুতিতে সমস্যা বাড়ল বাংলা দলের

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফি জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। কিন্তু প্রথম দিন মাঠে যেতেই সমস্যার সম্মুখীন হতে হল লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) দলকে। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) সেকেন্ড ক্যাম্পাসে প্র্যাকটিস পিচ ভেজা থাকার জন্য শুক্রবার অনুশীলন করা গেল না। হতাশ টিম মেম্বাররা। শনিবার অবশ্য কিছুটা নেট প্র্যাকটিস করা গেছে বলে খবর মিলেছে।

টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী ২৪ ডিসেম্বর। বৃহস্পতিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) তরফে অনুশীলনের বিষয়ে সল্টলেক মাঠে দায়িত্বপ্রাপ্তদের জানানো হয়। কিন্তু ততক্ষণে পিচে জল দেওয়া শুরু হয়ে গেছিল। শীতের সময় হওয়ায় একদিনে পিচ শুকোয়নি। তাই ব্যাটিং বা বোলিং কোনও অনুশীলনই করা সম্ভব হয়নি। ফিল্ডিং প্রাক্টিস ও ফিজিকাল ড্রিল করেই থেমে যেতে হয় বাংলার প্লেয়ারদের। শনিবার অবশ্য খানিকক্ষণ অনুশীলন করেন তাঁরা। রবিবার রাজকোটের উদ্দেশে রওনা দেবে দল।

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...