Saturday, April 4, 2026

আরসিবি দলের নাইট প্রীতি! ভেঙ্কিকে হারিয়ে চ্যাম্পিয়ন দলকে কটাক্ষ নায়ারের

Date:

Share post:

নিলামের লড়াই হেরে ব্যর্থ হয়েছে নাইটদের ভেঙ্কটেশ আইয়ারকে(Abhisek Nayar) হারাতে হয়েছে কেকেআরকে(KKR)। তাঁকে দলে রাখার রণকৌশল ব্যর্থ  করে দিয়েছে আরসিবি(RCB)। অতীতেও কলকাতার পছন্দের ক্রিকেটারকে তুলে নিয়ে বেঙ্গালুরু। আরসিবি দলের নাইট ক্রিকেটার প্রীতি নিয়ে মুখ খুললেন কেকেআর কোচ অভিষেক নায়ার(Abhisek Nayar)।

আরসিবির বিরুদ্ধে সরাসরি ‘নজরদারি’র অভিযোগ তুললেন নায়ার(Abhisek Nayar)।  গত বার নাইটদের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ভেঙ্কটেশ আইয়ারের অবদান ভোলার মতো ভেঙ্কিকে নিয়ে এবারও কেকেআরের বিশেষ পরিকল্পনা ছিল নায়ারের, নিলামের টেবিলে অন্য দলগুলো যখন বড় নামের পেছনে ছুটবে, তখন এবার একটু কম দামে নিলাম থেকে ভেঙ্কিকে ঘরে ফেরাবে কলকাতা।

নাইট কোচ খানিকটা আক্ষেপের সুরেই বলেন, “ভেঙ্কটেশ আইয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার। একেবারে শুরু থেকেই। আমরা ভেবেছিলাম অন্য দলগুলি হয়তো অন্যান্য ক্রিকেটারদের জন্য টাকা বাঁচাচ্ছে। আমরা ভেঙ্কিকে কম দামে কিনে নিতে পারব। ও আমাদের দলে ভালো ফিট করে। ও অভিজ্ঞ। খুব ভালো মানিয়ে নিতে পারে। ভেঙ্কটেশের জন্য আমার শুভকামনা রইল।”

ভেঙ্কটেশকে পেতে ৬.৮ কোটি টাকা পর্যন্ত দর হাঁকিয়েছিল কেকেআর। কিন্তু শেষ মুহূর্তে ৭ কোটি টাকার বিড করে বাজি জিতে নেয় বেঙ্গালুরু।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...