Wednesday, June 24, 2026

ছুটির দিনে ব্যাহত অনলাইন পেমেন্ট পরিষেবা: হয়রান কলকাতা মেট্রো যাত্রীরা

Date:

Share post:

ঘটা করে ডিজিটাল ভারত-এর প্রচার করতে এতটুকু দ্বিধা করেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ তাঁর কেন্দ্র সরকারি দফতরগুলি কীভাবে অনলাইন (online payment) পরিষেবা দিতে ব্যর্থ, প্রমাণ মিলল ছুটির দিন, রবিবার। যার জেরে হয়রান ছুটির সকালে কলকাতা শহরের পথে বেরোনো মেট্রোর (Metro rail) যাত্রী থেকে নিত্যযাত্রীরা।

রবিবার সকাল থেকে বিকল হয়ে যায় (disruption) কলকাতা মেট্রোর (Kolkata Metro) অনলাইন লেনদেনের পরিষেবা (online payment)। সাধারণত রবিবার ঘুরতে বা বিশেষ ছুটির দিনের কাজের যাত্রীরা অনলাইন লেনদেনে বেশি নির্ভর করেন। ভিড়ের কারণে কাউন্টারে অন্যদিনের থেকে বেশি ভিড় হয়। মেশিনে (ticket vending machine) টিকিট সংগ্রহ করতে অনলাইন পেমেন্ট না হলে নোট দিতে দীর্ঘ সমস্যায় পড়তে হয়।

আরও পড়ুন : পুলিশের চাকরির পরীক্ষা দিতে গিয়ে জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবতীর 

সেই পরিষেবাই রবিবার বিকল হয়ে যায় (disruption)। এমনিতেই মেট্রো কর্তৃপক্ষ কম কর্মী দিয়ে কাজ করানোর জন্য মেশিনে টিকিট কাটায় জোর দেয়। অর্ধেকের বেশি কাউন্টার থাকে বন্ধ। এই পরিস্থিতিতে রবিবার অনলাইন লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ লাইন কাউন্টারগুলিতে, হয়রান মেট্রো যাত্রীরা।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...