Friday, April 3, 2026

পুলিশের চাকরির পরীক্ষা দিতে গিয়ে জলপাইগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবতীর 

Date:

Share post:

ঘন কুয়াশার দাপটে রবিবাসরীয় সকালে পথ দুর্ঘটনা। জলপাইগুড়িতে দশ চাকার ট্রাকের ধাক্কায় (accident in Jalpaiguri) মৃত্যু হলেও ঘুঘু ডাঙ্গার সাহাপাড়ার বাসিন্দা মাধবী সরকারের (Madhabi Sarkar)। কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষায় (Kolkata Police recruitment exam) অংশ নিতে স্বামীর সন্তান নিয়ে বাইকে চেপে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। চোখে ছিল স্বপ্ন, কিন্তু নিমেষেই সব শেষ।

পুলিশ সূত্রে জানা গেছে রবিবাসরীয় সকালে জলপাইগুড়ি–হলদিবাড়ি রাজ্য সড়কের সর্দার পাড়া এলাকায় আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি দশ চাকার ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। ছিটকে পড়েন মাধবী। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ। মৃতার স্বামী সন্তানকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চোট খুব একটা গুরুতর নয়। স্থানীয়দের তৎপরতায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক।ঘন কুয়াশার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘাতক গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

অন্যদিকে, হাওড়া জগৎবল্লভপুরে সাইকেল আরোহীকে ধাক্কা মারলো দ্রুত গতির লরি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সাইকেল আরোহীর। বাজেয়াপ্ত ঘাতক লরি, পলাতক চালক। এর পাশাপাশি ডোমজুড়েও ১৬ নম্বর জাতীয় সড়কের কাছে গাড়ি-বাইকের সংঘর্ষে এক বাইক চালকের মৃত্যুর খবর মিলেছে।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...