Saturday, April 4, 2026

ক্লাব জোট ইস্যুতে বিস্ফোরক শীর্ষকর্তা, সাফজয়ী দলের জন্য বড় ঘোষণা

Date:

Share post:

আইএসএল(ISL) নিয়ে সংকটের মধ্যেই ক্লাব জোটের দাবি খারিজ করে দিয়েছে ফেডারেশন। এবার ক্লাব জোটে সই না করা নিয়ে সুর চড়ালেন ইস্টবেঙ্গলের(East Bengal )শীর্ষ কর্তা দেবব্রত সরকার।

সোমবার ক্লাব তাঁবুতে মহিলাদের সাফ কাপ জয়ের জন্য পতাকা উত্তোলন হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবব্রত বলেন, তবে ইস্টবেঙ্গল(East Bengal) ক্লাব বরাবর বলেছে এই লিগ হবে। এখনও আমরা বলছই এই লিগ হবে। কি পদ্ধতিতে হবে আমি জানি না। কিন্ত হবে, আমরা সেটা বিশ্বাস করি। আমরা কটা সই করেছি সেটা আমরা কাওকে জানাব না বা সংবাদ মাধ্যমকেও জানাব না।

এখানেই থেমে না দেবব্রত সরকার আরও বলেন, এবার যদি ফেডারেশন বলে আমরা করতে পারছি না। তাহলে কোনও সমস্যা নেই তখন আমরা করব। আমি আগে থেকে আমাকে দাও আমাকে দাও বলতে যাব কেন? আমাদের যথেষ্ট রিলায়েন্সের প্রতি সম্মান আছে, কারণ তাঁরা দীর্ঘদিন থেকে ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁরা ভাল করুক মন্দ করুক মানুষ বিচার করবে। নিতা আম্বানি যে ভাবে খেলাকে সমর্থন করেছ, টাটার পর আমি এদেরকেই বলব। জোটে কখন যায় যখন যার দায়িত্ব আছে কিন্তু সে অপারক হয় তো এখনও তো বলেনি অপারক। তখন দেখা যাবে। দেখা যাক কি হয়।

আগামী ২৫ ডিসেম্বর ক্লাব তাঁবুতে মহিলা দলের জন্য নৈশভোজের আয়োজন করছে ক্লাব। সেইসঙ্গে সাফ কাপজয়ী দলকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। ক্লাবের শীর্ষকর্তা জানিয়েছেন, ২৫ তারিখ একটা নৈশভজের একটা আয়োজন করেছি। সংবাদ মাধ্যমকেও ডাকা হবে। নোটিশ দেওয়া হবে। সেইখানে আমরা আমাদের তরফ থেকে যা করবো সেইদিন কে বলব। কিন্তু বোনাস দেওয়া হবে। এটাই সিন্ধান্ত হয়েছে। কত পরিমান টাকা দেওয়া হবে, কি হবে সেই দিন আমরা সিন্ধান্ত নেব।

চরম সংকটের মধ্যেও এফএসডিএল বা ফেডারেশনের উপর আস্থা হারাচ্ছে না ইস্টবেঙ্গল।একইসঙ্গে ক্লাব জোট নিয়ে বিস্ফোরক বয়ান দিলেন দেবব্রত। তিনি বলেন,   লিগ ফেডারেশন করবে। ফেডারেশন বলুক পারব না তারপর আমরা দায়িত্ব নেব। আমরা ম্যাচ তৈরি করতে আসিনি। আমরা এসেছি খেলতে। আমাদের বোর্ডে সিন্ধান্ত হয়েছে আমরা ম্যাচ আযোজন করব না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...