Saturday, April 4, 2026

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা 

Date:

Share post:

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা হবে। চলতি বছরে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত ১২ এপ্রিল জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস খুন হন। অভিযোগ ছিল, দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরেই তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। এলাকার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তদন্ত এগোয় সিট। সেই তদন্তের ভিত্তিতে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে চার্জশিট দাখিলের পর শুরু হয় বিচারপ্রক্রিয়া।

সোমবার এই মামলার রায় ঘোষণা করেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। রায়ে ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার পর আদালত চত্বরে উপস্থিত ধৃতদের পরিজনদের একাংশ কান্নায় ভেঙে পড়েন। তাঁদের বক্তব্য, এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

প্রসঙ্গত, ওই সময় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ চলছিল। সেই আবহেই সামশেরগঞ্জে এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সোমবার রায় ঘোষণা হওয়ায় নিহতদের পরিবার ন্যায়বিচারের আশা প্রকাশ করেছে।

আরও পড়ুন – ক্লাব জোট ইস্যুতে বিস্ফোরক শীর্ষকর্তা, সাফজয়ী দলের জন্য বড় ঘোষণা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...